সাহিত্যকবিতা

রহস্যময় জীবন

ফারজানা ইয়াসমিন

এই যে ভিতরে ভিতরে ভেঙেচূড়ে যাচ্ছি,
কোলাহলে হাজারো অমীমাংসিত প্রশ্নের কাছে
নিরুত্তর আমি দাঁড়িয়ে অবাক বিষ্ময়ে নীরবে।
যার কাছে সুখের কোনো দায়বদ্ধতা নেই একচুল,
দুঃখ পরিক্রমা করে জীবনের চারপাশে অবিরত।
আঘাতে আঘাতে জড় জড়িত হৃৎপিণ্ডের শিরা উপশিরা,
হৃৎস্পন্দনে ঘূর্ণিপাক খায় দীর্ঘশ্বাস বিষন্নতার ভীড়ে।
অন্ধকারে জড়সড় নিশ্চুপ মন ঠাঁয় দাঁড়িয়ে জীবনের কাঠগড়ায়,
সমুদ্রের উথাল ঢেউ আছড়ে পড়ে স্মৃতির বালুকাবেলায়।
এলোমেলো পথ অস্থির চিত্রে মেপে যায় কূলহারা অদৃশ্য গন্তব্যের সন্ধান,
মরুভূমির প্রখর বিদ্রূপাত্মক তাপে’র কাছে জীবন রহস্যময়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension