
আবুল কালাম তালুকদার
কেউ আমাকে ভালোবেসে সযত্নে তুলে রাখুক
মনের কোণে
আমার সময় লিপির বারো মাসে লেগে তার প্রেম
তার সযত্ন প্রেমে মনের বিরহ ভেঙে হোক চুরমার
তার আলতো ছোঁয়ার সুখ আসুক প্রতিদিন
আমাকে ভালোবেসে শত রঙে সাজিয়ে তুলুক তার পৃথিবী
বিরহ ভুলে ভাবনা গুলো ছুড়ে ফেলুক দূরে
মনের শোক আবসানে তুলে রাখা শাড়ির মতো
আমার ভালোবাসার যত্ন নিক প্রতিদিন
সুখে দুঃখে নির্দ্বিধায় কেটে যাক তার আমার দিন।



