
কুলসুম বিবি
ভুলে গেছে জীবনের আছে কত রং
দুনিয়াটা খেলাঘর সেজে আছে সং
হার রোজ অভিনয় ভুল পথে হেঁটে
সরু গলি খুঁজে যায় চলে পদ চেটে।
মানুষের রূপ ধরে করে বদ কাজ
সমাজের চোখে যেন সেই মহারাজ
লেবাসের আড়ে রাখে যতো দৈন্যতা
দম্ভের পদতলে পিষে মানবতা।
বিদ্বেষ পুষে রাখে শোধ নিবে বলে
কত জনে ছাঁই হয় রোষানলে জ্বলে
হীনকাজ করে তারা উঁচু করে শির
এ যুগে তাদেরকেই বলা হয় বীর।



