সাহিত্যকবিতা

ওদের মূল উদ্দেশ্য

লুৎফুর রহমান চৌধুরী

নষ্ট কুঠিরের সস্তা দোপাট্টা সরাতেই
বাতির ঝলক এসে গায়ে লাগলো
কোন কিছু বোঝার আগেই —
জড়িয়ে ধরলো অচেনা এক হাওয়া
এক নিমিষে সব আলো নিভে গেলো
শত চেষ্টা করে ছুটতে পারিনি,
শরীর থেকে ঝরতে লাগলো বৃষ্টি মতো
ললাট বেয়ে অজস্র ঘাম!
আমি ক্লান্ত হয়ে বেরিয়ে এসে দেখি
কুঠিরের সামনে বহু লোকের সমাগম।

ভয়ে সারা শরীর কাঁপতে শুরু করলো
আমি বুঝতে পারছি না —
কি হতে যাচ্ছে আমার সাথে,
সবাই ঢিল ছুঁড়তে শুরু করলো–
আমি চিৎকার করে বলছি!
আমি নিরপরাধ আমার কোন দোষ নেই
তবুও ওরা শুনতে চায়নি কথাগুলো,
বরং উচ্চ কন্ঠে বলতে লাগলো
তুই লম্পট, তুই চরিত্রহীন, তুই নষ্ট পুরুষ
তাহলে কি আমার চরিত্রের উপর
কলঙ্কের দাগ লাগানোই ওদের মূল উদ্দেশ্য।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension