
সাজু কবীর
ছাব্বিশ আমার স্বপ্নগাথা
মুক্তির বারতা,
ছাব্বিশ আমার রক্তভেজা
সবুজ স্বাধীনতা।
ছাব্বিশ আমার লক্ষ ভাইয়ের
তপ্ত রক্ত ঝরা,
ছাব্বিশ আমার লাল-সবুজের
বিজয়-পতাকা ওড়া।
ছাব্বিশ আমার মুক্ত আকাশ
স্বাধীন ডানা মেলা,
ছাব্বিশ আমার নতুন সূর্য
পদ্মা-ঢেউয়ের খেলা।
ছাব্বিশ আমার গর্বের ধন
বীর বাঙালির প্রাণ,
ছাব্বিশ আমার জাতীয় চেতনা
দেশটা গড়ার গান।



