
সুশান্ত কুমার দে
এক নদী রক্ত- ভাসে সেথায় ভেলা
সেই খানে বসেছে চিল শকুনের মেলা।
গাঙচিল চুপচাপ ! তারাও কী ভাবছে
পঁচা লাশের দুর্গন্ধে সারা শরীর কাঁপছে।
দু’ পাড়ের দাঁড় কাক, কা কা স্বরে ডাকে
রাত দুপুরে শেয়ারগুলো হুক্কা হুয়া হাঁকে!
ধান ক্ষেতের দু’ধারে পিপীলিকার সারি
লোভনীয় খাবার নিয়ে করে কাড়াকাড়ি।
হাঙ্গরের, কুমিরের বেঁধেছে ওই গোল
চারদিকেই প্রতিধ্বনি হরি হরি বোল!
দুঃখের অথৈ সাগরে ভাসে কত কুল
সবুজের কান্তার এ ফোটেনি কী ফুল?
চারিদিকে যন্ত্রণায়, কাঁদে অশরীরী আত্মা
তারি মাঝেই এক ঝলক স্বাধীনতার বার্তা!



