
আসাদ সরকার
কবে দিবে নীল আকাশে বাকা চাঁদের হাসি?
ঈদের ছোঁয়া লাগবে মনে খুশি রাশি রাশি।
আটাশ রোজার পরে পরে আশায় আশায় থাকি
রাতে দিনে গুনি শুধু আর কতদিন বাকি।
গলাগলি করে বলবো ঈদ মোবারক ঈদ
মনের সুখে গাইবো সবাই খুশ আমেজের গীত।
ঈদ সেলিম দিবে আমায় ফুফু খালা কাকা,
মাটির ব্যাংকে টাকা গুলো যত্নে হবে রাখা। ।
ঈদের দিনে সকালবেলা মামার বাড়ি যাবো
নানির হাতের ফিরনি সেমাই মজা করে খাবো।
নানি দিবে ঈদ সেলামি নানা দিবে জামা
মামি দিবে অল্প টাকা বেশি দিবে মামা।



