
লুৎফুর রহমান চৌধুরী
উঠেছে চাঁদ আকাশে আজ
দেখতে ভীষণ বাঁকা
স্রষ্টার তুলি কুদরতি কালি
হিমাংশু রঙে আঁকা।
যেদিকে যাই সেদিকেতে পাই
কেন জানি সব ফাঁকা
ঈদের খুশিতে আসন পেতে
বসেছে করোনা পোকা।
খুশির দিনে বন্ধুয়া বিহনে
থাকব কি বসে একা
শুভেচ্ছা বাণী কে দিবে আনি
কে করাবে তার দেখা।
ঈদের দিবস দুঃখে অবস
নিরানন্দে সব মাখা
খুশির জোয়ার স্তব্দ এবার
বিষাদ চাদরে ঢাকা।
মহামারী আজ সর্বত্র বিরাজ
রাখ্ছে বানিয়ে বোকা
ঈদগাহে যেতে নামাজ পড়তে
পারছেনা ছোট্ট খোকা।



