
মো. শোয়েব সিফাত শিমুল
আজ ধ্বংসস্তুুপে চাপা পড়ে আছে
সেই নিস্পাপ শিশুটির নিথর দেহ
যে কিনা গতকালও স্বপ্ন দেখেছিল
পরিবারের সাথে বসে ইফতার করার!
প্রবল গর্জনে কেপে উঠেছে আকাশ
বারুদের পোড়া গন্ধে ভরে গেছে বাতাস
পবিত্র রমজান মাস নিস্তব্ধ গভীর রাত
কেউ ব্যাস্ত ইবাদতে কেউ সেহরিতে।
মুহুর্তে ভাগ্য হাতছানি দেয় দুঃস্বপ্নে
প্রিয় স্বজন হারানোর গভীর দীর্ঘশ্বাসে!
মুয়াজ্জিন এর কন্ঠে কান্না জড়ানো ধ্বনি
আল্লাহু আকবার লা ইলা-হা ইল্লাল্লাহ্
ওয়াল্লাহি ভালো নেই ফিলিস্তিনবাসি
চুপ কেন আরব-বিশ্ব মুসলিম জাতি?



