
হাফিজুর রহমান
কলমের কফিনে হাজারো পেরেক ঠোকে
ওকে আবদ্ধ রাখা একেবারেই অযথা,
কলমের মৃত্যু নেই, কালির নির্দিষ্ট রঙ নেই;
এতোটাই সচলের – দূরন্ত অগ্রগতির,
বিস্ফোরণে একসময় বের করে দেবে –
এঁকে দেবে অবিচারের বাদ না পড়া আলপনা।
বিবেকের সাথে বেলাল্লাপনা বোকামির অংশ
ওর আছে কলামের মতো অপ্রতিদ্বন্দ্বী অস্ত্র,
মৃত-ভেবে যাকে কখনো, কফিনবদ্ধ করা যায় না।



