
এম সোলায়মান জয়
মাকে ছাড়া ঈদ এসেছে
ঈদ তো আমার নয়
মা হারা এক ছেলের কি গো
ঈদ কখনো হয়?
ঈদ মানে তো মায়ের হাতের
ফিরনি সেমাই খাওয়া
ঈদ মানে তো মায়ের থেকে
ঈদ সালামি পাওয়া।
ঈদগাহ মাঠে যাওয়ার আগে
মাকে সালাম করা
মা হেসেছে মানে ছেলের
হেসেছে এই ধরা।
সেই মা যখন ঘুমিয়ে আছে
আঁধার কবর মাঝে
এই ছেলের কি ঈদ এসেছে
বলা কভু সাজে?



