
তুহীন বিশ্বাস
তবুও ওরা অবলীলায় প্রাণ কেড়ে নেয় নিঃশর্তে
বাদ যায় না গর্ভে ধারণ করা নিষ্পাপ শিশুটিও ;
আর্তচিৎকার ভাসে ওই দূর আকাশের ধূলিকণায়
রক্ত নহর দেখে উচ্ছ্বসিত রক্তপিপাসু নরপিশাচ।
নির্বাক-ধূসর শূন্যতা নিঃস্ব করে দেয় স্বপ্নগুলো
কলি কিংবা ফুটন্ত ফুলেরা ঝরে পড়ে অবেলায় ;
মুক্তিকামীদের আর্তনাদেও নিশ্চুপ কেন বিশ্বময়?
আমিও নীরব নদীর তীরে কান্নার জল লুকাই।
জেগে ওঠো ঘুমন্ত বিবেক, রক্ষা করো সম্মান
গুড়িয়ে দাও দাম্ভিকের সকল বিরহী ঐকতান।
রক্ষা করো ফিলিস্তিন, দেখাও মানবতার স্থান
রণাঙ্গনে ডেকে নিও আমায় বিলিয়ে দিব জান।



