
মাসুম মোরশেদ
তেমন গল্পের নাম দিয়েছি
চিনচিনে এক মায়া
ধরা যায় না ছোঁয়া যায় না
বুকের ওপর ছায়া।
এই আছে সে চোখের তারায়
চোখ খুলিলে হাওয়া
মনের ভেতর পুলক জাগায়
যায় না তাকে চাওয়া।
পেলে যদি শেষ হয়ে যায়
ভয় খেলে যায় বুকে
অনেক কাঁটা একটা গোলাপ
রেখেছি নোট বুকে।
ইচ্ছে মতো খুলে দেখি
নেড়েচেড়ে রাখি
লেনাদেনা হাজার রকম
মায়া করে ডাকি।



