
লুৎফুর রহমান চৌধুরী
বোনের হাতের মেহেদি রঙ
আজও চোখে ভাসে
আদরের বোনটি এখন
নেই যে মোর পাশে।
বোনের আদর মায়ের মতো
ভুলি কেমন করে
বোনের কথা মনে হলেই
অশ্রু ঝরে পরে।
বোন ছিলো ঘরের লক্ষী
অন্ধকারেই আলো
মায়ার বোন ছাড়া আমার
লাগে না যে ভালো।
অনেক বছর হয়ে গেলো
পাইনি বোনের মায়া
রাত্রি হলে ঘরের মাঝে
পড়ে কষ্টের ছায়া।



