
লুৎফুর রহমান চৌধুরী
ফাগুন এলো রঙিন বেশে
বসন্তের হাওয়ায়
ফুলকলিরা মেলছে পাপড়ি
চমন বাগিচায়।
কৃষ্ণচূড়ার রক্তিম আভায়
মনটা আজ রঙিন
কপোতী তার পেয়ে সঙ্গী
আনন্দতে বিলীন।
ডালে ডালে পাখিরা সব
গাইছে খুশির গান
মিলন সুখের মধুর গানে
জুড়ায় দগ্ধ প্রাণ।
পলাশ শিমুল ডালে বসে
কোকিল ধরে সুর
চকোর গানে দোলে প্রাণে
মনের মন ময়ূর।
প্রাণে প্রাণে খুশির জোয়ার
বইছে বিরামহীন
সুখ বসন্ত জাগরণে আজ
মিলন মেলার দিন।



