
মাহবুব-এ-খোদা
ভুল করে না কম্পিউটার
ঊর্ধ্বে মানুষ নয়,
ভুল শুধরে নেবার পরে
জীবন আলোকময়।
সৃষ্টি থেকে মানবজাতি
ভুলের মাঝে রয়,
ভুলে ভুলে কারো আবার
জীবনই হয় লয়।
ভুল আমাদের উচ্চে তোলে
শিখিয়ে দেয় পথ,
ভুল করার পর গুণীজনে
বাছে ভিন্নমত।
অহম বশে কেউবা আবার
গোমড়ামুখী হয়,
ভবের হাটে সেসব মানুষ
পায় না খুঁজে জয়।
মানুষ তো আর মেশিন নহে
করবে ঠিকই ভুল,
ভুল শুধরে যারাই নেবে
নেইকো তাদের তুল।



