আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিগুলোর নিজেদেরই নিরাপদে রাখার শক্তি নেই : মোজতবা খামেনি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে কঠোর মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মূল কারণ যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএতে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণেই বর্তমান পরিস্থিতি আরো জটিল হয়েছে।

খামেনির দাবি, পারস্য উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিদেশি বাহিনী ও সামরিক ঘাঁটি স্থাপনই এই অঞ্চলের অস্থিরতার প্রধান কারণ—জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

তিনি আরো বলেন, ‘এসব ঘাঁটি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই অক্ষম। তাই তারা এই অঞ্চলের আমেরিকাপন্থী দেশগুলোকে নিরাপত্তা দেবে—এমন ধারণা করাও বাস্তবসম্মত নয়।’

খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ব্যর্থতার মধ্যেই হরমুজ প্রণালি ঘিরে নতুন এক রাজনৈতিক ও কৌশলগত অধ্যায় শুরু হচ্ছে। অতীতে এই অঞ্চল বহুবার বিদেশি শক্তির আগ্রাসনের শিকার হয়েছে, তবে প্রতিরোধও সব সময় ছিল।’

তার দাবি, সাম্প্রতিক সংঘাতের পর ইরানের জনগণ ‘দৃঢ়তা ও সাহসিকতার’ উদাহরণ দেখিয়েছে। তিনি আরো বলেন, ভবিষ্যতের পারস্য উপসাগর এমন এক অঞ্চলে পরিণত হবে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব থাকবে না এবং স্থানীয় দেশগুলোর উন্নতি ও সমৃদ্ধি ঘটবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension