বাংলাদেশ

দিল্লির বিমানবন্দরের ঘটনায় দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না: জাহেদ উর রহমান

ভারতের নয়াদিল্লিতে বিমানবন্দরে তাঁকে প্রবেশে বাধা দেওয়ার যে ঘটনা ঘটেছে, তাতে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও গত রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জাহেদ উর রহমানকে ঢুকতে বাধা দেয়। পরে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন।

জাহেদ উর রহমান ব্রিফিংয়ে বলেন, ভারতে ব্যক্তি হিসেবে যাইনি, রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে গিয়েছি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। একটা ম্যাসেজ সবার কাছে যাওয়া উচিত, এটা শেখ হাসিনার সরকার না।

তিনি বলেন, কোনভাবেই চাই না, কোনো দেশের সঙ্গে খারাপ পরিস্থিতি তৈরি হোক। তবে এই ঘটনায় দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। এটা পজিটিভ বার্তা হিসেবে ভারতের নেওয়া উচিত। পরবর্তীতে ভারতের পক্ষ থেকে আহ্বান থাকলে আবারও দেশটিতে যেতে চান বলে জানান জাহেদ উর রহমান।

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে নিয়ে তিনি বলেন, দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে প্রত্যাবর্তন প্রক্রিয়া চলমান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ১০টি জেলা হাসপাতালে আইসিউ ইউনিট উদ্বোধন করা হয়েছে, যাতে শিশুদের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

সুস্থ যাত্রাপালা এবং সার্কাসকে সরকার পুনরুজ্জীবিত করছে বলেও এ সময় জানান জাহেদ উর রহমান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension