যুক্তরাষ্ট্র

মার্কিন নাগরিকদের দ্রুত আফগান ত্যাগের নির্দেশ

তালেবান যোদ্ধারা একের পর এক শহর দখল করায় আফগানিস্তানে ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে।

এ অবস্থায় শনিবার দ্রুত মার্কিন নাগরিকদের আফগান ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আরব নিউজের।

এর আগে গত শুক্রবার আফগানিস্তানে অবস্থানরত সব ব্রিটিশ নাগরিককে দ্রুত দেশত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য।

মার্কিন সেনাসহ সব বিদেশি সেনা দেশটি থেকে বিদায় নিতেই একের পর এক শহর দখল করছেন তালেবান যোদ্ধারা।

এ পরিস্থিতিতে তালেবান হামলা থেকে বাঁচতে দ্রুত সব নাগরিককে আফগান ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

প্রায় দুই দশকের যুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন সেনাবাহিনী প্রত্যাহারের সময় আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে তালেবানযোদ্ধারা ব্যাপক লড়াই শুরু করার পর এমন সতর্কবার্তা ঘোষণা করা হলো।

আফগানিস্তান ছাড়ার পরিকল্পনা নিশ্চিত করতে মার্কিন নাগরিকদের কাবুলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে দ্রুত যোগাযোগের জন্য বলা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension