কবিতাসাহিত্য

মৃত্যু প্রহর

এম সোলায়মান জয়

কিছু মানুষ বা কিছু শহরের মরে যাওয়া উচিত
পুনরায় বেঁচে থাকবে কিংবা অন্ধকারে আসক্ত হবার জন্য
অনুভূতি নিঃস্ব হয়ে গেলে কুয়াশাচ্ছন্ন হয় রাজার প্রাসাদ
কোথায় যাচ্ছো? এমন প্রশ্ন করার অধিকার হারিয়ে যায়
যখন তুমি চলে যাও সাথে করে নিয়ে যাও নিজের আলো
ছায়া চলে গেলে আলোর প্রয়োজন থাকে না শরীরের
মায়া মরে গেলে কোন অন্তরের প্রয়োজন থাকে না
বন্যার শেষে ভেলার মতো যেন সবকিছু অযথা হয়ে যায়
পরাজিত রাজার মতো সময় তখন মৃত্যুর প্রহর গুনে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension