বাংলাদেশরাজনীতি

যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হতেই হবে: জামায়াত আমির

দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর এবার দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আজ ঈদ হলেও বাংলাদেশের অনেকের ঘরেই আজ ঈদের আনন্দ নেই। অনেক মা তার সন্তানের জন্য কান্না করছে। তিনি বলেন, জুলাই–আগস্ট আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে এবং মানুষ হত্যা করেছে, তাদের বিচার হতেই হবে।

সোমবার সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে নামাজ শেষে সাংবাদিকদের এ কথা বলেন জামায়াতের আমির।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা শহীদের আত্মার মাগফেরাত কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হতেই হবে। তাহলে এই শহীদদের পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাবে।

তিনি আরও বলেন, আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, যেখানে রক্তের হোলি খেলা হবে না। যেখানে মানুষের জীবনকে তুচ্ছ হিসেবে গণ্য করা হবে না। যেখানে মানুষ ভালোবাসা, সম্মান, মর্যাদা এবং সমতার ভিত্তিতে বসবাস করতে পারবে। এখানে ধর্ম বিবেচনায় মানুষকে প্রমাণ করা হবে না এবং তার অধিকার কেড়ে নেওয়া হবে না।

একজন নাগরিক হিসেবে সবাই সেখানে সমান অধিকার ভোগ করবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, আর এসব শুধু আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে সম্ভব। আমরা এই সমাজের জন্য লড়াই করছি। আমরা ক্ষুধামুক্ত একটি সমাজ চাই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension