যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প

ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতা নিয়ে কড়া ভাষায় অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র শিগগিরই এমন অঙ্গীকার ইরানের কাছ থেকে আদায় করবে।’

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত করার বিষয়ে রেডিও উপস্থাপক জন ফ্রেডেরিকসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘এমনটি খুব দ্রুতই ঘটবে বলে আমি মনে করি।’ ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইসলামিক প্রজাতন্ত্র থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের জন্য একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।

‘ইরান হয় আলোচনায় বসবে, না হয়…’: তেহরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ওয়াশিংটনের কাছ থেকে কোনো জব্দকৃত সম্পদ গ্রহণ না করেই তেহরান তার পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে প্রস্তুত। ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির বেশিরভাগ শর্তে ইতোমধ্যেই সম্মতি দিয়েছে ওয়াশিংটন বলেও উল্লেখ করেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension