যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সব মানুষকে হত্যা করতে সক্ষম মাদক উদ্ধার

২০২২ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ৩৭ কোটি ৯০ লাখ ডোজ ফেনটানিল উদ্ধার করা হয়েছে। ফেনটানিল খুবই ভয়ঙ্কর একটি মাদক। এটি হেরোইনের চেয়ে ৫০ গুন শক্তিশালী মাদক। প্রতি ডোজ ফেনটানিলের পরিমাণ মাত্র দুই মিলিগ্রাম, যা সরাসরি রক্তে প্রবেশ করিয়ে একজন মানুষকে হত্যা করা সম্ভব। সে হিসাবে ২০২২ সালে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ ফেনটানিল উদ্ধার করা হয়েছে তা দিয়ে দেশটির সব মানুষকে হত্যা করা সম্ভব। যুক্তরাষ্ট্রের বর্তমান জনসংখ্যা প্রায় সাড়ে তেত্রিশ কোটি।

যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট প্রশাসন (ডিইএ) জানিয়েছে, চলতি বছর তারা ৪,৫০০ কেজি ফেনটানিল এবং ৫ কোটি ৬০ লাখ ফেনটানিল বড়ি জব্দ করেছেন। এসবের বেশিরভাগই এসেছে মেক্সিকো থেকে। গত বছরের চেয়ে এবার দ্বিগুন ফেনটানিল ধরা পড়েছে।

মেক্সিকোর সিনালোয়া এবং জালিস্কো নামের দুটি মাদক পাচারকারী চক্র দেশটির গোপন কারখানায় এই মাদক উৎপাদন করে। আর এর রাসায়নিক উপাদান আমদানি করা হয় চীন থেকে।

মাদকটি এতটাই শক্তিশালী যে, একটি পেন্সিলের ডগায় যতটুকু মাদক ধারন করা যাবে ততটুকুতেই এর একটি ডোজ হয়ে যাবে।

গত বছর ১ লাখের বেশি আমেরিকান অতিরিক্ত মাদক সেবনে মারা গেছেন। আর তাদের দুই-তৃতীয়াংশই মারা গেছে ফেনটানিল সেবন করে। চলতি বছর যে পরিমাণ ফেনটানিল জব্দ করা হয়েছে তা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সব মানুষকে হত্যা করা সম্ভব।

ডিইএ প্রশাসক অ্যান মিলগ্রাম বলেছেন, ‘বর্তমানে ডিইএ-র প্রধান লক্ষ্য হল মেক্সিকোর সিনালোয়া এবং জালিসকো মাদক পাচারকারী চক্রকে পরাস্ত করা। ওই দুটি চক্রই প্রতি বছর লাখ লাখ আমেরিকানের মৃত্যুর জন্য দায়ী ফেনটানিল উৎপাদন করে।’

ফেনটানিল ছাড়াও ডিইএ ১ লাখ ৩১ হাজার পাউন্ড মেথামফেটামিন, ৪,৩০০ পাউন্ডের বেশি হেরোইন এবং ৪ লাখ ৪৪ হাজার পাউন্ডেরও বেশি কোকেন জব্দ করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension