প্রবাস

লন্ডনে স্ত্রীর বাসা থেকে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: পূর্ব লন্ডনের রোমান রোডের বাসা থেকে যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী সায়েম বখত (৩২) নামে সুনামগঞ্জের সাবেক এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। সে স্ত্রীর সঙ্গে পূর্ব লন্ডনের রোমান রোডের বাসায় বসবাস করতেন। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।

রোববার (১৪ এপ্রিল) ওই প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। নিহত সায়েম বখত সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয় জাউয়া এলাকার সাবেক চেয়ারম্যান কদর মিয়ার ছেলে।

লন্ডন প্রবাসী বাংলাদেশি তরুণীকে ২০১৩ সালের ২২ অক্টোবর বিয়ে করার পর গত প্রায় দেড় বছর পূর্বে লন্ডনে আসেন সায়েম। সম্প্রতি সায়েমের স্ত্রীর সঙ্গে তার ডিভোর্সের প্রক্রিয়া চলছিল। এ প্রক্রিয়া চলমান থাকায় তারা বেশ কয়েক মাস ধরে আলাদাই থাকতেন। রোববার সায়েম তার স্ত্রীর বাসাতেই মারা যান বলে জানিয়েছেন সায়েমের ভগ্নিপতি লন্ডন প্রবাসী হুমায়ুন কবীর।

তবে কী কারনে বা কীভাবে তিনি মারা গেছেন সে বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন নিহত সায়েমের ভগ্নিপতি। তিনি বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

নিহতের স্বজন ও পরিবারের লোকজন জানান, সায়েম দেশে থাকা অবস্থায় সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লাহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension