প্রবাস

লন্ডনের ডেপুটি মেয়র নির্বাচিত হলেন সিলেটের মেয়ে আসমা

রূপসী বাংলা ডেস্ক:সিলেটের ওসমানীনগরের আসমা বেগম এবার লন্ডনের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার উসমানপুর ইউনিয়নের হাবিব উল্লাহ’র মেয়ে ও যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খানের ছোট ভাইয়ের স্ত্রী। স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসমা বেগম টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হন।

গত ৩ মে বৃহস্পতিবার ইংল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্টিত হয়। সেখানে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলসহ ব্রিটেনজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৪৫টি সিটে প্রায় দেড় শতাধিক বাংলাদেশী বংশোদ্ভুত কাউন্সিলার প্রার্থী হন। এর মধ্য বিজয়ী হন ৫০ জন কাউন্সিলার। তাদের অধিকাংশই সিলেটী।

এবার পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস, নিউহাম, রেড ব্রিজ এবং বার্কিং অ্যান্ড ডেগেনহাম—এই চার কাউন্সিলে নির্বাচিত হয়েছেন ৫০ জন বাঙালি কাউন্সিলর। এর মধ্যে টাওয়ার হ্যামলেটসের নির্বাচিত ৪৫ জন কাউন্সিলরের মধ্যে ২৬ জনই বাংলাদেশি বংশোদ্ভূত। পার্শ্ববর্তী নিউহ্যাম কাউন্সিলে ১০ জন, রেডব্রিজ কাউন্সিলে ৮ জন এবং বাকিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে ৬ জন বাঙালি প্রার্থী বিজয়ী হয়েছেন। এ ছাড়া লন্ডনের কেমডেন কাউন্সিলে ৪ জন এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের শহর সুইনডনে ২ জন বাঙালি প্রার্থী বিজয়ী হয়েছেন। লন্ডনের ব্রেন্ট, ক্রয়ডন, হ্যাকনিসহ বিভিন্ন কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর বিজয়ের খবর পাওয়া গেছে।

তাদের মধ্য সিলেটের মেয়ে মানসিয়া লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ হাজার ১’শ ২৬ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। মানসিয়া উদ্দিনের গ্রামের বাড়ী দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামে।

প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন লন্ডনের স্থানীয় রাজনীতিতে পরিচিত জগন্নাথপুরের আহবাব হোসেইন। টাওয়ার হ্যামলেটসের ২০টি ওয়ার্ডের ৪৫ জন নির্বাচিত কাউন্সিলরের মধ্যে তিনি পেয়েছেন সর্বোচ্চ ২৯১৬ ভোট।

বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম জেপি। জেপি সিলেটের বিশ্বনাথের রজকপুর গ্রামের সন্তান।

ব্রিটেনে এবার বড় ধরণের এক চমক দেখিয়েছেন হানিফ আব্দুল মুহিত ও উনার সহধর্মিনী আয়েশা সিদ্দিকা। এই দম্পতি হলেন সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব সিরাজ নগর গ্রামের।

লন্ডন পপলার লেবার পাটি থেকে নির্বাচন করে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের সুফিয়া আলম তানিয়া।ব্রিটেনের কাউন্সিল সুফিয়া আলম তানিয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের আলমগীর হোসেনের কন্যা।

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে শেডওয়েল এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন ছাতকের রুহুল আমিন। রুহুল আমিন ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের বাসিন্দা।

ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস বারার নির্বাচনে স্পীটারফিল্ড ও বাংলা টাউন এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন ওসমানীনগরের সাদ চৌধুরী। সাদ চৌধুরী সিলেটের ওসমানীনগর উপজেলার খাদিমপুর গ্রামের মৃত সুফি মিয়া চৌধুরীর ছেলে।

ব্রিটেনের কেমডেন কাউন্সিল স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন সিলেটের নাজমা রহমান। পুষ্টিবীদ নাজমা রহমান সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদের স্ত্রী।

বৃটেনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের ওসমানীনগরের খাগদিওর গ্রামের কৃতিসন্তান সদরুজ্জামান খান। বৃটেনের স্থানীয় সরকার নির্বাচনে গুরুত্বপূর্ণ বার্কিং ও ডেগেনহাম চ্যাডওয়েলহিথ এলাকা থেকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension