
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অন্যতম পরিচিত ব্যক্তিত্ব শাহ নেওয়াজ আন্তর্জাতিক লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ২০-আর২-এর দ্বিতীয় ভাইস গভর্নর (Second Vice Governor) হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত অনুষ্ঠিত কনভেনশনে নিউইয়র্কের বাফেলো শহরের নায়াগ্রা ফলস কনভেনশন সেন্টারে এই নির্বাচন সম্পন্ন হয়। এতে বিভিন্ন দেশের লায়ন্স ক্লাব সদস্যরা অংশগ্রহণ করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়।
শাহ নেওয়াজের এই অর্জনকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তাঁর নেতৃত্ব, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং সংগঠন পরিচালনায় দক্ষতার স্বীকৃতি হিসেবেই এই দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নির্বাচনের পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তাঁর এই অর্জনকে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করা হয়।
শাহ নেওয়াজ তাঁর প্রতিক্রিয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ছবি






