আন্তর্জাতিক

২ শতাধিক তেল-গ্যাস ক্ষেত্রের খোঁজ পেল চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের চলা উত্তেজনার মধ্যেই গেল পাঁচ বছরে নিজস্ব ভূখণ্ডে ২২৫টি নতুন তেল ও গ্যাস ক্ষেত্র সন্ধানের কথা জানিয়েছে চীন। বৈশ্বিক জ্বালানি সংকট ও মূল্য কমিয়ে আনার ক্ষেত্রে একে একটি ইতিবাচক বিষয় বলে দাবি করেছে বেইজিং।

দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জানিয়েছে, নতুন সন্ধান পাওয়া তেল ও গ্যাস ক্ষেত্রগুলোর মধ্যে ১৩টি তেল ক্ষেত্র রয়েছে। যেখানে ১০০ মিলিয়ন টনেরও বেশি তেল মজুদ এবং ২৬টি গ্যাস ক্ষেত্রে ১০০ বিলিয়ন ঘনমিটারের বেশি গ্যাস মজুদ আছে।

চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই জীবাশ্ম জ্বালানির প্রাচুর্যের ঠিক কতটা বর্তমানে ব্যবহারযোগ্য, তা নির্দিষ্ট করে জানায়নি চীন। তবে মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আবিষ্কৃত জ্বালানি মজুদের উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে দেশের প্রাকৃতিক গ্যাস উৎপাদন বছর বছর বাড়তে পারে এবং তেল উৎপাদন বছরে ২০০ মিলিয়ন টনে স্থিতিশীল রয়েছে।

বেইজিং কর্মকর্তারা জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা দৃঢ়ভাবে রক্ষা করার এবং তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, এক দশক আগের তুলনায় চীনের অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ প্রায় দ্বিগুণ করার লক্ষ্যে তারা তেল-গ্যাস অনুসন্ধানে ৪৫০ বিলিয়ন ইউয়ানের (৬৬ বিলিয়ন ডলার) বেশি বিনিয়োগ করেছে।

উল্লেখ্য, চীন বিশ্বের বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ। জ্বালানি চাহিদার প্রায় ১০ শতাংশ ইরান থেকে আমদানি করে দেশটি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension