কবিতাসাহিত্য

শ্রাবণের দিনগুলি

শাকেরা বেগম শিমু

অঝোর ধারায় এলো রিমঝিম বৃষ্টি,
এ যেন সে বিধাতার অপরূপ সৃষ্টি।
শনশন হাওয়া এসে দোলা দেয় মনেতে,
সুরের নূপুর বাজে প্রতি ক্ষণে ক্ষণেতে।

কদম পাতায় ঝরে টিপটিপ বৃষ্টি,
শ্রাবণের দিনগুলি আহা কি যে মিষ্টি।
এমন দিনে কার কথা মনে আসে গো,
হৃদয় এক আজনবিকেই ভালোবাসে গো।

শ্রাবণে যখন মেঘ ঝরঝর ঝরছে,
তখন যে তাহারেই শুধু মনে পড়ছে।
মন কভু কেঁদে বলে ধরণীর ভূমি,
কোথায় লুকায়ে রেখেছো তাহারে তুমি?

এই প্রেমময় শ্রাবণের মধু লগনে,
কালো মেঘ ভেসে যায় ঐ দূরগগণে।
এই মনের আকাশ এখনো যে মেঘে ঢাকা,
আজনবিবিহীন এই জীবনটা ফাঁকা।

ঝরাও গো বারিধারা বিরহিত শ্রাবণ,
এর ধারাতেই ধুয়ে দাও এই মন।
নয়নের জল ধুয়ে দাও ওই জলে,
এ হৃদয় চুপিচুপি এই কথা বলে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension