
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের এক বছর স্মরণে আমরা বাংলাদেশের ৬৪ টি জেলায় যাচ্ছি। প্রতিটি জেলায় গিয়ে সেখানকার মানুষ, নানা সম্প্রদায়, ধর্মীয় জাতি-গোষ্ঠী যারা রয়েছে তাদের কথা শুনছি। নতুন রাজনৈতিক দল হিসাবে আমাদের যে প্রতিশ্রুতি, বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্নের কথা বলছি।
রোববার (২৭ জুলাই) রাত ৯ টায় জামালপুর শহরের দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জামালপুরে এসেই আমরা মন্দির পরিদর্শনে এসেছি। এই মন্দির এখন শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়। এটা এখন বাংলার ইতিহাস-ঐতিহ্যের অংশ হয়ে গিয়েছে।



