প্রবাস

সাবেক নৌবাহিনী প্রধানের মৃত্যু বার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা

গতকাল সাবেক নৌবাহিনী প্রধান, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও দেশ নায়ক জনাব তারেক রহমানের শ্বশুর মরহুম রিয়ার অ্যাডমিরাল(অব.) মাহবুব আলী খানের ৩৬তম মৃত্যু বার্ষিকী ছিল।

এ উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি ও ৩৪ অঙ্গসংগঠনের উদ্যোগে জুম ভার্চুয়াল লাইভে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু।

সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক জনাব মাহিদুর রহমান।

আলোচনায় তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাযাত করা হয়।

দোয়া ও মোনাযাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ফেনী জেলা বিএনপির উপদেষ্টা জসিম উদ্দিন ভূঁইয়া।

সভা পরিচালনা করেন-সাবেক ছাত্রনেতা ও নিউ ইর্য়ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

আলোচনা সভা ও দোয়ায় অংশ গ্রহণ করেন বিএনপির বিভিন্ন অঙ্গরাজ্যের এবং নিউ ইর্য়ক মহানগর ও যুক্তরাষ্ট্র জাসাসের নেতৃবৃন্দ‌সহ আরও অনেকে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension