বিনোদন

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের চলচ্চিত্ররা

রূপসী বাংলা ঢাকা বিনোদন ডেস্ক: পুরো বছর জুড়েই ঢাকার চলচ্চিত্রে মন্দাভাবের একটা ধারাবাহিকতা ছিল। মাঝে এই কয়েকটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর দর্শকদের সিনেমা প্রেক্ষাগৃহে টেনে নিয়ে গেলেও সেসব চলচ্চিত্র আশানুরূপ ব্যবসা করতে পারে নি। প্রযোজক ও নির্মাতাদের মধ্যে ছিল হতাশা ও অনিশ্চয়তা। বড় বাজেটের কোনও চলচ্চিত্রও কাঙ্ক্ষীত দর্শক টানতে পারে নি। বেশ কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও নতুন কোনও চলচ্চিত্র মুক্তি পায় নি। আবার নির্মিত অনেক চলচ্চিত্র প্রতিকূল পরিবেশ-পরিস্থিতির কারণে মুক্তি পায় নি। ব্যবসায়িক মন্দার কারণে অনেকে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েও পিছিয়ে গিয়েছেন।
 
তারপরও এ বছরে পুরোটা বছর জুড়ে মোট ৫৬টি চলচ্চিত্র নির্মিত হয়ে মুক্তি পেয়েছে। তারমধ্যে হাতেগোনা ৩/৪টি চলচ্চিত্র মোটামুটি ব্যবসায়িক সাফল্য পেয়েছে। বেশ কয়েকটি চলচ্চিত্র ব্যবসায়িক সাফল্য লাভ না করলেও অন্তত লগ্নি ওঠাতে সক্ষম হয়েছে। আবার কিছু কিছু চলচ্চিত্র ব্যবসায়িক সাফল্য না পেলেও নির্মাণ, গল্প ও তারকা শিল্পীর কারণে আলোচিত ও প্রশংসিত হয়েছে।
 
২০১৮ সালের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হচ্ছে-
 
১. পুত্র, ২. দেমাগ, ৩. পাগল মানুষ, ৪.হৈমন্তী, ৫. জিও পাগলা (আমদানি), ৬. ইন্সপেক্টর নটি কে (আমদানি), ৭. ভালো থেকো, ৮. আমি নেতা হব, ৯. নূরজাহান (যৌথ প্রযোজনা), ১০. রাঙা মন, ১১. পাষাণ (যৌথ প্রযোজনা), ১২. মাটির প্রজার দেশে, ১৩. বিজলী, ১৪. কালের পুতুল, ১৫. স্বপ্নজাল (যৌথ প্রযোজনা), ১৬.পলকে পলকে তোমাকে চাই, ১৭. একটি সিনেমার গল্প, ১৮. প্রেমের কেনো ফাঁসি, ১৯. আলতাবানু, ২০. চালবাজ (আমদানি), ২১. ধূসর কুয়াশা, ২২. চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া, ২৩. পাঙ্কু জামাই, ২৪. কমলা রকেট, ২৫. পোড়ামন-২, ২৬. সুপার হিরো, ২৭. প্রেমিক ছেলে, ২৮.নামতা, ২৯. সুলতান (আমদানি), ৩০. c (আমদানি), ৩১. ফিদা (আমদানি), ৩২. পিয়া রে (আমদানি), ৩৩. জান্নাত, ৩৪. মনে রেখ, ৩৫. ক্যাপ্টেন খান, ৩৬. বেপরোয়া, ৩৭. ফিফটি ফিফটি লাভ, ৩৮. নাকাব (আমদানি), ৩৯. নায়ক, ৪০. পবিত্র ভালোবাসা, ৪১. মাতাল, ৪২. মেঘকন্যা, ৪৩. সনাতন গল্প, ৪৪. দেবী, ৪৫. আসমানী, ৪৬. মিস্টার বাংলাদেশ, ৪৭. লিডার, ৪৮. পাঠশালা, ৪৯. ভিলেন (আমদানি), ৫০. দহন, ৫১. গার্লফ্রেন্ড (আমদানি), ৫২. আমি শুধু তোর হলাম (আমদানি), ৫৩. পোস্টমাস্টার ৭১, ৫৪. তুই শুধু আমার (যৌথ প্রযোজনা), ৫৫. স্বপ্নের ঘর, ৫৬.অর্পিতা।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension