
শাকেরা বেগম শিমু
জিঞ্জির ভেঙে স্বপ্নগুলো চায় উড়াল দিতে নীল আকাশে,
হৃদয়ের জমানো বিদ্রোহী কণ্ঠ ঝংকার তুলে তাই বাতাসে।
হৃদয়ে বপন করা স্বপ্নেরবীজ-সেটা এখনোযে রয়ে গেছে অঙ্কুর,
কালের মর্মাঘাতে ক্ষতবিক্ষত মন,আজ তার পরিণতি ভঙ্গুর ।
যতই সাজাতে চাই স্বপ্নগুলো তারা ফের হয়ে যায় এলোমেলো,
মনটাকে গুছিয়ে রাখতে পারিনা সেটা হয়ে যায় ফের অগোছালো ।
হৃদয়টাকে আর কি’বা দেবো দোষ সেটা ভাঙা স্বপ্ন নিয়ে সাথে,
অনাকাঙ্খিত শোকে কেঁদে যায় সারাদিন, জোছনামাখা মধুরাতে।
হৃদয়ের বাগিচায় প্রজাপতি ওড়েনা,নেই আজো ভ্রমরের আনাগোনা,
প্রেমময় কোন ভ্রমর ওযে আসেনি যার সাথে হবে হৃদয়ের জানাশোনা ।
রঙিন স্বপ্নগুলো,গুড়ে হয়ে যায় ধুলো, মন হয় ধূ ধূ মরুভূমি,
অগোছালো মন,ডেকে যায় সারাক্ষণ,কোথায় আছো প্রিয়তম তুমি ।
তারে পেতে মন চায়, স্বপ্ন শুধু কাঁদায়, আসবে কি সুখের লগণ?
এই ভেবে দিবানিশি, কভু কাঁদি-কভু হাসি, এ বড়ই অগোছালো মন।



