‘বিপজ্জনক লোকজন’ দেশের সীমান্ত ভেঙে ঢোকার জন্য গোলমাল শুরু করে দিয়েছে বলে সতর্ক করে দিয়ে ট্রাম্প তাদেরকে ‘পশু’ আখ্যা দেন।
তিনি বলেন, “ বহু মানুষ আমাদের দেশে ঢুকছে বা ঢোকার চেষ্টা করছে, আমরা অনেককেই ঠেকিয়ে দিচ্ছি। এই মানুষগুলো যে কতটা খারাপ তা বিশ্বাস করা কঠিন। এরা মানুষ না, এরা পশু।”
ক্যালিফোর্নিয়ার তথাকথিত ‘আশ্রয়স্থল আইন’ নিয়ে রাজ্য ও স্থানীয় নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক করছিলেন ট্রাম্প। তখনই তিনি কথাগুলো বলেন বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা।
বৈঠকে ক্যালিফোর্নিয়ার ওই আইনেরও কঠোর সমালোচনা করেন ট্রাম্প।
এর আগে ২০১৫ সালে একবার অভিবাসীদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন ট্রাম্প। ওই সময় প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে প্রথম সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, অন্য দেশগুলো যাদেরকে চায় না যুক্তরাষ্ট্র সেইসব মানুষদের ভাগাড়ে পরিণত হয়েছে।
তিনি আরো বলেছিলেন, “মেক্সিকো যখন এদিকে লোক পাঠায়, উত্তম কাউকে পাঠায় না। তারা মাদক নিয়ে আসে, অপরাধ নিয়ে আসে, তারা ধর্ষক। তবে তাদের কেউ কেউ হয়ত ভালও হয়।”