কবিতাসাহিত্য

আমি একবিংশ বলছি

আয়শা সাথী


আমি একবিংশ শতাব্দি বলছি—
আমি ফেব্রুয়ারির রফিক, শফিককে পাইনি
জুলাইয়ে তাঁদের পুনর্জন্ম পেয়েছি;
আমি ৬৯’র আসাদকে দেখিনি
২৪শে একজন আবু সাঈদকে দেখেছি;
৯০’র নূরের রক্তে ভিজিনি
আজ সহস্র নূরের পবিত্র রক্তে সিক্ত হয়েছি।

আমি একবিংশ ২৫’র ‘অপারেশন সার্চলাইট’ দেখিনি
কয়েকটি কালো রাতের সাক্ষী হয়েছি;
৭১’র বেয়োনেট কিংবা লেলিহান অনলে পুড়িনি
২৪’র টিয়ারসেল আর বুলেটে মুড়েছি;
শহীদ জননী জাহানারা ইমামকে দেখিনি
২১ শতকের সহস্র জাহানারার মাতৃরোলে কেঁপেছি।

কতকাল স্যার শামসুজ্জোহাকে খুঁজেছি
জুলাই-বসন্তে তাঁর প্রতিকৃতি পেয়েছি;
৫৭’র একজন মীর জাফরকে দেখিনি
নয়া জাফরদের গিরগিটিপনায় থু থু ছু্ঁড়েছি;
আমি একবিংশ শতাব্দী—
রক্ষকের পক্ষে আজ হাসতে পারিনি
অশান্ত নবীনের তরে আজ কাঁদতে এসেছি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension