
গোলাম সরোয়ার
পৃথিবীর মানুষগুলো সেই তো কবেই মরে গেছে
এখন পড়ে আছে জীবিত লাশগুলো।
বিবেক বিবর্জিত মানুষ কি সত্যিই বেঁচে আছে?
নাকি এগুলো বেঁচে থাকার অভিনয়।
মৃত্যুসম জীবনকে নিয়ে মানুষ বাহাদুরি করছে
অথচ চোখ বুজলে সবই এলোমেলো।
বিবেকের দরজা কি আজ আদৌ খোলা আছে
নাকি একান্ত নিজস্ব ভ্রান্তি এগুলো?
ভয়টা চৌকাঠে আটকে দেখ সামনে কী আছে
চৌকাঠ পার হলেই দেখবে আলো।



