প্রধান খবরভারত

আসামের বাংলা ভাষার শহীদ দিবস আজ

রূপসী বাংলা ডেস্ক:আজ ভারতের আসাম রাজ্যের বাংলা ভাষার শহীদ দিবস। আসাম রাজ্যের অন্যতম সরকারি ভাষা হিসেবে বাংলার স্বীকৃতির দাবিতে বরাক উপত্যকার বাঙালিরা আন্দোলন শুরু করলে ১৯৬১ সালের ১৯ মে শিলচর স্টেশন এলাকায় আসাম পুলিশ গুলি চালায়। গুলিতে এক নারীসহ প্রাণ হারায় ১১ জন।

দিবসটি স্মরণে ঢাকায় দুটি সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। ভাষা আন্দোলন স্মৃতি পরিষদ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আসামের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। তা ছাড়া একাত্তরের যাত্রী আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স হলে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension