বাংলাদেশ

বিএনপির ইফতারে আত্মগোপনে থাকা জামায়াত নেতারা

রূপসী বাংলা ডেস্ক:বিএনপির ইফতার মাহফিলে দেখা গেছে দীর্ঘদিন আত্মগোপনে থাকা জামায়াত নেতাদের। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতারা গ্রেপ্তার হওয়ার পর ২০১০ সাল থেকে মধ্যম সারির যেসব নেতা আত্মগোপনে ছিলেন, তাদের মধ্যে অন্তত ১০ জন নেতা শনিবার বিএনপির ইফতার মাহফিলে অংশ নেন। রাজধানীর লেডিস ক্লাবে ওই ইফতার মাহফিল আয়োজন করে বিএনপি।

ইফতারের আগে জামায়াতের এসব নেতার সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টানা প্রায় ৮ বছর আত্মগোপনে থেকে কয়েক মাস আগে পুলিশের হাতে গ্রেপ্তার হন ঢাকা মহানগর (দক্ষিণ) জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল। অন্যদিকে গ্রেপ্তার না হলেও দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন উত্তরের আমীর মো. সেলিম উদ্দীন। এদিন বিএনপি ইফতারে দেখা গেছে তাদের।

ঢাকা মহানগর (দক্ষিণ) জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘হ্যাঁ টানা ৪ বছর পালিয়ে থাকার পর আবার আপনাদের মাঝে এলাম। আমার অন্য সহকর্মীদের ব্যাপারটাও প্রায় একই রকম।’

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মঞ্চে ইফতার গ্রহণ করেন জামায়াতের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার। আর মঞ্চের সামনের একটি টেবিলে ইফতার গ্রহণ করেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল হালিম, মশিউল আলম, মো. সেলিম উদ্দীন, নুরুল ইসলাম বুলবুলসহ ৯ জন নেতা। এরাই মূলত এখন জামায়াতের কাণ্ডারি।

বিএনপির পক্ষে মাহফিলে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, শওকত মাহমুদ, নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আহমদ আযম খান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, মুনির হোসেন প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension