
রাজীব হাসান
মরুর মতন এতো গরম পড়েছে কি এর আগে
এই গরমে মানুষদের কি জাগে বিবেক জাগে
বন-জঙ্গল সব উজার করে বানায় উঁচু দালান
জানলা-দরজা বানায় আর রুমে এসি চালান।
এসি রুমে এসির হাওয়া খেয়ে ছাড়ে বড় বুলি
গাছ কেটে সব এসি লাগাও গরমকে যাও ভুলি
গাছ কেটে বন উজাড় করে প্রকৃতির দাও দোষ
গরম বাড়ার কারণ মানুষ নয় কেউ তো নির্দোষ।
এই গরমে ভেবে দেখো গাছ কি কাজে লাগে
তীব্র গরম শীতল করতে গাছ প্রয়োজন আগে
গাছ কেটো না গাছ লাগিয়ে বাঁচাও সবাই দেশ
গাছ না থাকায় তাপমাত্রা এখন বেড়ে গেছে বেশ।
প্রকৃতি আর গাছের মাঝে সম্পর্ক নিবিড় হবে
গাছ থাকলে প্রকৃতি থাকবে মানুষ বাঁচবে তবে
গাছ লাগিয়ে প্রকৃতি বাঁচাই নিজেরাও বাঁচি সুখে
প্রকৃতি আর মানুষ এখন আছে বড়ই দুঃখে।



