আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইউরোপের নীরবতার সমালোচনা আরাঘচির

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় ইউরোপীয় দেশগুলোর নীরবতার কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির। খবর তাসনিম নিউজ এজেন্সির।

বুধবার (২২ এপ্রিল) ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানির সঙ্গে টেলিফোন আলাপে তিনি আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার নিরাপত্তা, আইনগত ও অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেন।

আরাঘচি বলেন, সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে পদক্ষেপ নিয়েছে, তা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনার নিন্দা জানানো সব দেশের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতিকে একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা ও বেআইনি সামরিক পদক্ষেপের সরাসরি ফল বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি, বিশ্ব অর্থনীতিতে উদ্ভূত নেতিবাচক পরিস্থিতির দায়ও আগ্রাসনকারী দেশগুলোর ওপর বর্তায় বলে মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার বিষয়ে ইউরোপীয় দেশগুলোর নীরবতাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে আরাগচি বলেন, ইউরোপের দ্বৈত মানদণ্ড আন্তর্জাতিক আইন ও পারমাণবিক বিস্তাররোধ ব্যবস্থাকে দুর্বল করছে।

এই ফোনালাপে লেবাননের পরিস্থিতিও উঠে আসে। দুই মন্ত্রী সেখানে যুদ্ধবিরতি সম্মান করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

অন্যদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে ইতালির প্রস্তুতির কথা জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension