প্রধান খবরযুক্তরাষ্ট্র

ইসরাইলের সহায়তায় সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র

ইসরাইলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এর পরই মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো সময় পুরো এই অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। যদিও চলমান পরিস্থিতিতে ইসরাইলের সহায়তায় মার্কিন সেনা পাঠানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার হারিকেনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ওয়াশিংটনে নেমে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। খবর আলজাজিরার।

ইসরাইল সরকারের ইরানের তেল স্থাপনায় হামলা চালানো উচিত কিনা এ নিয়ে প্রশ্নের জবাবে বাইডেন জানান, এ বিষয়ে আলোচনা চলছে।

মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে বৈশ্বিক জ্বালানি তেলে দামে প্রভাব পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগের মধ্যে পড়েছেন। বাইডেন বলেন, এখনই এসব হচ্ছে না, তবে তিনি ইসরাইলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাতে সমর্থন দেবেন না।

বাইডেন স্পষ্ট করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের সমর্থনে তার নিজস্ব বাহিনী মোতায়েন করবে না।

এদিকে, ইসরাইলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরাইল সামান্য কোনো ভুল করলে তার জন্য কড়া মূল্য দিতে হবে।

তিনি বলেন, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরাইলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া। এ সময় তিনি সতর্ক করে বলেন, তেল আবিবের সামান্যতম ভুল আরও সংঘাত ও উত্তেজনা বাড়িয়ে তুলবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension