
এম. আব্দুল হালীম বাচ্চু
শহর ছেড়ে যাচ্ছে মানুষ
যাচ্ছে গাঁয়ের বাড়ি
তল্পিতল্পা সাথে নিয়ে
খুঁজছে মোটরগাড়ি!
ঈদের ছুটি মানেই হলো
খুশির বন্যায় ভাসা
পিতা-মাতার মিলবে দেখা
মিলবে ভালোবাসা।
বাড়ি ফিরে করবে দেখা
প্রতিবেশীর সাথে
ঈদ সালামি তুলে দেবে
স্নেহময়ীর হাতে!
ঈদের দিনে ঈদের মাঠে
যাবে খুশির তালে
নামাজ শেষে হইচই করে
ঘুরবে আলে-ডালে!
লাচ্ছি সেমাই পায়েস খেয়ে
কাটবে ছুটির দিন
ফেরার সময় থাকবে সাথে
দুঃখ সীমাহীন!



