
করোনামুক্ত হলেন অমিতাভ বচ্চন
করোনামুক্ত হলেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনয় শিল্পী অমিতাভ বচ্চন। রোববার বিকেলে এক টুইট বার্তায় ভক্তদের এ খবর জানিয়েছেন তার ছেলে অভিষেক বচ্চন। অমিতাভ হাসপাতাল ছাড়লেও অভিষেক এখনও হাসপাতালেই আছেন।
গেল ১১ জুলাই বিগ বি ও অভিষেক করোনায় সংক্রমিত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
টুইটে অভিষেক লেখেন, ‘আমার বাবার সর্বশেষ কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বাবাকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত উনি বাড়িতেই বিশ্রামে থাকবেন। আপনাদের প্রার্থনা আর শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ।” তবে এরপরই জানান যে তিনি এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি। অভিষেক লেখেন, “কো-মর্বিডিটি থাকায় আমি এখনও করোনা পজিটিভ। তাই এখনও হাসপাতালেই থাকতে হবে। আমার পরিবারের পাশে থাকায় আপনাদের সবাইকে ধন্যবাদ।’
🙏🏽 my father, thankfully, has tested negative on his latest Covid-19 test and has been discharged from the hospital. He will now be at home and rest. Thank you all for all your prayers and wishes for him. 🙏🏽
— Abhishek Bachchan (@juniorbachchan) August 2, 2020
এর আগেই একবার গুজব ছড়িয়েছিল, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে অমিতাভ বচ্চনের। যদিও পরে একটি টুইট বার্তায় তিনি বলেন, ‘এই খবর অসত্য, দায়িত্বজ্ঞানহীন, ভুয়া এবং অমার্জনীয় মিথ্যা…!!’ অবশেষে রোববার সত্যি করোনামুক্ত হয়ে বাড়ি ফিরছেন বলিউডের বিগ বি।❑



