কবিতাসাহিত্য

কর্মময় জীবন উল্লাস করুক অপার সুখে

ইলিয়াছ হোসেন

হৃদয়ের গভীরের আঘাত যেন যুগের সেরা কষ্ট
ভয়াবহ ভাবে বাঁচা মানে সমুদ্রে ডুবসাঁতার খেলা
সম্প্রীতির দেয়ালে খোদাই হোক স্নিগ্ধ ভালোবাসা,
কান্নার শত ক্ষত শুকিয়ে যাক মরুর উত্তপ্ত রোদে
চোখের পলকে দীর্ঘশ্বাস দূর হোক রাতের দ্বিপ্রহরে।

জীবন মুক্তি পাক অদৃশ্য রাহুর করাল গ্রাস থেকে
বুকে সাহস নিয়ে স্বপ্নের পর্দা উড়ুক তীব্র শিহরনে
বদলে যাক প্রবাহমান সময় ধরণীর আপন নিয়মে,
দৃঢ় প্রত্যয়ে বিষাদের ছাউনি এক নিমিষে উড়ে যাক
দুরন্ত হাওয়ায়
কর্মময় জীবন উল্লাস করুক অপার সুখে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension