ভারত

কলকাতার মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন মমতার ঘনিষ্ঠ সহযোগী

পশ্চিমবঙ্গ বিধানসভায় হারের মাস না পেরোতেই আরেকটি ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস (টিএমসি)। নবান্নের পর এবার হাতছাড়া কলকাতা পৌরসভাও।

প্রবীণ টিএমসি নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সহযোগী ফিরহাদ হাকিম কলকাতার মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর দলে চলমান অভ্যন্তরীণ সংকট ও বিদ্রোহের জের ধরেই তিনি এই সিদ্ধান্ত নেন।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৩ জুন) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক নবান্নে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদও।

সেখান থেকে ফিরেই মেয়র পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
টিএমসি বিধায়ক কুণাল জানান, পৌরসভায় এই মুহূর্তে কাজ করা যাচ্ছে না। সেটাই তৃণমূলনেত্রী মমতাকে গিয়ে জানিয়েছিলেন ফিরহাদ।

কুণাল আরো বলেন, ‘নেত্রী বারণ করেছিলেন।

কিন্তু ফিরহাদ সম্মানের সঙ্গে সরে দাঁড়াতে চেয়েছেন। এর পরে তিনি (মমতা) সম্মতি দিয়েছেন।’
তৃণমূলের অভ্যন্তরে ক্রমবর্ধমান অনিশ্চয়তা এবং সাম্প্রতিক সপ্তাহগুলিতে কলকাতা পৌরসভাতে (কেএমসি) দলের কাউন্সিলরদের একের পর এক পদত্যাগের মধ্যেই ফিরহাদ হাকিমের পদত্যাগপত্র জমা পড়ল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension