
শাহজালাল সুজন
স্বাধীনতা বিকলাঙ্গ বন্দিদশা হয়ে
শিকলে বেঁধেছে পিষ্ট করে পদদলি
নির্বাক হয়ে চলি নিথর স্বাধীন
শিরাগুলো চুপসে খায় রক্তচোষা জোঁক।
নির্জীব হয়ে যায় সবুজ কেতন
রুধির ধারায় বহে রক্তিম স্রোতে।
হৃদয়ের মাঝে আজ শুধু হাহাকার
লাঞ্ছিত হয়ে মরে সুপ্ত স্বাধীনতা।
পরাধীনতায় বন্দি সেকাল হতেই
ছলছল চোখে ভাসে বাঁচার স্বপ্ন আশা।
এ কেমন স্বাধীনতা বিধুর ব্যথায়
শোকাবহ অচপল হয়ে আঁটসাঁট।
তমসার মতো করে দেয়ালে ঘিরেছে
শুধু অন্ধকারে জাতি লেপ্টে আছে পিঠে।
শুভ্রতার চাকচিক্যতা দ্রোহের অনলে
ধিক্কার! মুখোশে পড়া কালো স্বাধীনতা।



