
অর্থনীতি ও বাণিজ্যপ্রধান খবরপ্রবাসবাংলাদেশ
ঘুরে দাঁড়াচ্ছে রেমিট্যান্স, ২৪ দিনে এলো ২০ হাজার ৩৭২ কোটি টাকা
চলতি আগস্ট মাসের ২৪ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার ৩৭২ কোটি ৪৭ লাখ ৪০ হাজার ৯৪০ টাকা)। এ হিসাবে প্রতি দিন প্রবাসী আয় এলো ৭ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৮৩ মার্কিন ডলার।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন উদ্ভূত পরিস্থিতির সময় প্রবাসী আয়ের প্রবাহ যে ভাটার টান লেগেছেল, আগস্টের শেষের দিকে এসে সেই গতি বাড়লো।
রোববার (২৫ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।



