আন্তর্জাতিক

জর্ডানে ঈদের দিন ৩ বোনকে গুলি করে হত্যা যুবকের

জর্ডানে পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার ঈদুল আজহার দিন তিন বোনকে গুলি করে হত্যা করেছেন এক যুবক।

দেশটির রাজধানী আম্মান থেকে উত্তর-পশ্চিমে অবস্থিত বালকা প্রদেশে ওই নৃশংস ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ৩ বোনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয় নি।

ঘটনার পর থেকে ভাই পলাতক। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

দুই সপ্তাহ আগে একই প্রদেশে আহলাম নামে এক তরুণীকে তার বাবা ইট দিয়ে থেঁতলে হত্যা করেছে।

মেয়েটি রক্তাক্ত শরীর নিয়ে সাহায্যের জন্য চিৎকার করে পালানোর চেষ্টা করেছে। কিন্তু ওই পাষণ্ড পিতা তার মৃত্যু না হওয়া পর্যন্ত ইট দিয়ে একের পর এক আঘাত করে গেছেন।

হত্যার পর লাশের সামনে বসে সিগারেট আর চা পান করেছেন ওই নরপিশাচ। এ ঘটনার পর থেকে পারিবারিক সহিংসতা রোধে #আহলাম নামে সামাজিক আন্দোলন শুরু করেছে দেশটির নারীরা।

মধ্যপ্রচ্যের দেশটিতে নৃশংস তথাকথিত অনার কিলিং বহু বছর ধরে চলে আসছে।পরিবারের আপনজনদের হাতে এভাবে খুন হচ্ছেন নারীরা।❑

আল জাজিরা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension