প্রধান খবররাজনীতি

জামিন পেলেও খালেদাকে মুক্তি দেবে না সরকার: বিএনপি

রূপসী বাংলা ডেস্ক:আগামীকাল দুর্নীতি মামলার জামিন শুনানিতে খালেদা জিয়া জামিন পেলেও তাকে রাজনৈতিকভাবে আবারো কারাগারে রাখা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দেশনেত্রী মুক্তি সংগ্রাম পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ আশঙ্কা প্রকাশ করেন।

এসময় খন্দকার মোশাররফ হোসেন বলেন, মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন শুনানির আদেশ আছে। আমরা বিশ্বাস করি যে, বেগম জিয়াকে আপিল বিভাগ আর আটকে রাখতে পারবে না। সুতরাং আগামীকাল আপিল বিভাগের রায়ে আমাদের নেত্রী জামিন পাবেন। কিন্তু সরকারের যে নীল-নকশা, খালেদা জিয়া জামিন পেলেও সরকার তাকে মুক্তি দিবে না বলে আমাদের একটা শঙ্কা!

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, খালেদা জিয়া জামিন পাওয়ার পরেও তাকে মুক্তি না দেয়ার জন্য সরকার নানা অজুহাত সৃষ্টি করবে। তাই আদালতের উপরে সম্পূর্ণ নির্ভর করে বিএনপি চেয়ারপারসনকে মুক্ত করা যাবে না। কারণ এই সাজাটা কোন আইনের কাঠামো বা আইনের কোন নিয়মের মধ্যে হয়নি। কারণ যে অভিযোগে সাজা হয়েছে, তার সঙ্গে বেগম জিয়ার কোন সম্পৃক্তা নেই। তাহলে শাস্তি হয় কিভাবে?

তিনি আরোও বলেন, বিচারবিভাগ যদি স্বাধীন হতো এবং আইন যদি প্রয়োগ হতো তাহলে বেগম জিয়ার শাস্তি হয় না। অতত্রব খালেদার জিয়ার সাজা রাজনৈতিক। আর এখন পর্যন্ত রাজনৈতিকভাবে তাকে কারাগারে রাখা হয়েছে। আর কাল যদি জামিন হয় তাহলেও রাজনৈতিকভাবেই তাকে কারাগারে রাখা হবে। তাই সামনে মুক্তির যদি প্রশ্ন উঠে, তাহলে শুধু আদালতের দিকে তাকিয়ে থাকলে হবে না। এটা রাজনৈতিক। তাই রাজনৈতিকভাবেই আমাদের নেত্রীকে মুক্তি করতে হবে। আর রাজনৈতিকভাবে মুক্তি করতে হলে আন্দোলন- সংগ্রামের বিকল্প নাই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension