আন্তর্জাতিক

জুম মিটিং থেকে এমপির নগ্ন ছবি ফাঁস

কানাডায় জুম অ্যাপে একটি ভিডিও কনফারেন্স চলাকালীন কাপড় না পড়েই ভুলে ক্যামেরার সামনে চলে আসেন এক পার্লামেন্ট সদস্য। পরে তার সেই ছবির স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

গত সপ্তাহে কানাডার হাউস অব কমন্সের জুমে মিটিং চলাকালীন ক্যামেরায় পার্লামেন্টের সদস্য উইলিয়াম আমোসকে নগ্ন অবস্থায় দেখা যায়।

তার দাবি, বাহির থেকে ফিরে অফিসের পোশাক পরার সময় ল্যাপটপের ক্যামেরা চালু থাকায় দুর্ঘটনাক্রমে ঐ দৃশ্য ধরা পড়ে। পরে উদ্ভুত পরিস্থিতির জন্য ক্ষমা চান তিনি।

সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, মিটিংয়ের এই ছবি ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ছবি ফাঁসের এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। সহকর্মীদের নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রুডো।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension