অর্থনীতি ও বাণিজ্যপ্রধান খবরবাংলাদেশ

ট্রাম্পের শুল্ক সামাল দিতে কমবে কর আদায়: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ চুক্তির আওতায় যখন রাজস্ব আদায় বাড়াতে হিমশিম খাচ্ছে এনবিআর, তখন ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক সামাল দিতে বাংলাদেশ বিভিন্ন মার্কিন পণ্যে যে কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছে, তাতে রাজস্ব আদায় আরও কমবে।

রোরবার ঢাকা চেম্বার, সমকাল এবং চ্যানেল-২৪ আয়োজিত ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৫-২৬: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশে প্রতিযোগী দেশের তুলনায় শুল্ক বেশি থাকায় সেখানে ‘যৌক্তিকীকরণ’ করতে হবে জানিয়ে তিনি বলেছেন, ইউএস ট্রেজারি যে ব্যবস্থা, সেখানে যে আমরা কিছু কমিটমেন্ট করেছি, আমাদের ডিউটি স্ট্রাকচার কিছুটা র‌্যাশনালাইজ করতে হবে। সেখানে আমাদের কালেকশন কমবে। একইভাবে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও, যে কথাগুলো বললেন যে মিনিমাম ট্যাক্স, টিডিএস এসব অনেক হাই, এগুলো যদি র‌্যাশনালাইজ করতে যাই, এখানেও কালেকশন কমবে।

কর আদায়ের প্রধান এ সংস্থার চেয়ারম্যানের প্রশ্ন, ‘তাহলে কালেকশনটা বাড়বে কোথায়? বাড়ানোও তো দরকার। দেশ চালানোর জন্য বাড়ানোটাও তো দরকার।’

আসছে বাজেটে করপোরেট করহার কোনো খাতে না কমানোর ইঙ্গিত দিয়ে বরং যেসব খাত বর্তমানে অব্যাহতি সুবিধা পাচ্ছেন সেখানেও বাড়বে বলে তিনি জানান।

চেয়ারম্যান বলেন, এমনিতেই আমাদের ব্যক্তি পর্যায়ে এবং করপোরেট কর হার তুলনামূলক বেশ কম, তাই এ বছর উক্ত খাতে কর অপরিবর্তিত থাকবে। তবে আগামী বাজেটে রাজস্ব হারে বিদ্যমান বৈষম্য দূর হবে।

অর্থ্যাৎ অব্যাহতি কমিয়ে সবাইকে একই হারের দিকে আনার ইঙ্গিত দেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension